ফটো ক্যাপশন

সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. জাফর উদ্দীন। দুপুরে ওয়ালটন কারখানা কমপ্লেক্সে পৌঁছালে তাদের ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম। প্রতিমন্ত্রী এ সময় ওয়ালটন কারখানায় তৈরি প্যাশনবিএক্স মডেলের নতুন একটি ল্যাপটপের উদ্বোধন করেন। তিনি বলেন, ওয়ালটন সম্পূর্ণ টেকনোলজি-বেজড একটি প্রতিষ্ঠান। প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা বিশ্বজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন প্রযুক্তিবিশ্বকে নেতৃত্ব দেবে ওয়ালটন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মো. মজিবর রহমান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী হাফিজুল আমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, ভাইস-চেয়ারম্যান সেলিম আজাদ প্রমুখ

০০০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ‘এক্সপ্রেস মানি’-র যৌথ উদ্যোগে ‘রেমিট্যান্স ক্যাম্পেইন’ সম্প্রতি ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় এক্সপ্রেস মানি, বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার জাকারিয়া মাহমুদ, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, তাহের আহমেদ চৌধুরী, হাসনে আলম ও মো. আব্দুল জব্বারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

০০০

পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী সভায় সভাপতিত্ব করেন। সভায় ২০১৮ সালের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। সভায় পরিচালক সাইফুল আরেফিন খালেদ, প্রকৌশলী এম এ রশিদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শিব শংকর সাহা উপস্থিত ছিলেন

০০০

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সাভারে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। গতকাল প্রধান অতিথি হিসেবে সাভার বাসস্ট্যান্ডে এই ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন সাভার পৌরসভার মেয়র হাজি মো. আব্দুল গনি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, এ কে এম মোস্তাফিজুর রহমান ও শেয়ারহোল্ডার আরিফ শিকদার