আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ ঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৫ লাখ টাকার। গতকাল বুধবার দুপুরে আখাউড়া পৌর শহরের দুর্গাপুর গ্রামের মোতালিব মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
মোতালিব মিয়ার মেয়ে পান্না বেগম বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে চারচালা ঘরটি পুড়ে যায়। বুধবার দুপুরে মোতালিব মিয়ার মেয়ে পান্না বেগম রান্না করার জন্য সিলিন্ডার গ্যাসের চুলার সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরে থাকা ৫০ হাজার টাকা, তিন ভরি সোনা ও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। এতে আমাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
আখাউড়া ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান মো. রুবেল এর সত্যতা স্বীকার করেন।