নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
নাচোল কলেজে ঢুকে ইভটিজিংয়ের দায়ে বুধবার ভ্রাম্যমাণ আদালত চার যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন, নাচোল পাইলট স্কুলপাড়া মহল্লার আনোয়ারের ছেলে হূদয়, কালামের ছেলে ইমন, নাচোল মধ্যবাজার মহল্লার মৃত ইসমাইলের ছেলে আব্দুল আজিজ ও রাজশাহী বোয়ালিয়া থানার হেতেমখাঁ মহল্লার রইশ উদ্দিনের ছেলে মইনুল ইসলাম।
নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, কলেজে ক্লাস চলাকালীন চার বহিরাগত যুবক প্রবেশ করে ছাত্রীদের উত্ত্যক্ত করতে থাকে। বিষয়টি কলেজ কর্তৃপক্ষ জানতে পেরে থানায় খবর দেয়। এসময় পুলিশ চার যুবককে আটক করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা তাদের প্রত্যেক এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।