ঘোড়াঘাটে ট্রলি চাপায় এক জন নিহত

ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা

ঘোড়াঘাটে বালু বোঝাই ট্রলির চাপায় অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট ডাক্তার নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ছয়টার দিকে উপজেলার রাণীগঞ্জ থেকে বিন্যাগাড়ী ঘাটের ব্রিজের পশ্চিম পাশে। নিহত  আব্দুল হাকিম ডাক্তার (৬৫) উপজেলার ভর্নাপাড়া গ্রামের বাসিন্দা। নিজ বাড়ি থেকে রাণীগঞ্জ অভিমুখে পাকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন আব্দুল হাকিম। বিন্যাগাড়ী ব্রিজের দিক থেকে বালুভর্তি একটি ট্রলি দ্রুতগতিতে রাণীগঞ্জ অভিমুখে আসার সময় সরাসরি তার ওপর তুলে দেয়। স্থানীয় লোকজন ভ্যানযোগে তাকে ঘোড়াঘাট হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।