কয়রা (খুলনা) সংবাদদাতা
কয়রা থানা পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আট কেজি হরিণের মাংসসহ মিঠুন হালদার নামের এক ব্যক্তিকে আটক করেছে। মিঠুন উপজেলার দক্ষিণ বেদকাশি গ্রামের গনেশ হালদারের ছেলে।
পুলিশ জানায়, রাত ১২টার দিকে কয়রা থানার নবাগত অফিসার ইনচার্জ মো. রবিউল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের সামনে থেকে হরিণের মাংসসহ মিঠুন হালদারকে আটক করে। অভিযানকালে উপস্থিত ছিলেন, ওসি তদন্ত এস এম শাহাদাত হোসেন, এসআই নিমাই চন্দ্র কুন্ডু, নাজমুল সাকিল, কাটকাটা ক্যাম্প ইনচার্জ ইয়াছিন আলী ও টিএসআই লিয়াকাত আলী। এ ব্যাপারে কয়রা থানায় বন্যপ্রাণী নিধন আইনে মামলা হয়েছে।