কাহালু (বগুড়া) সংবাদদাতা
কাহালু পৌর এলাকায় ছয় বছর বয়সি সিয়াম নামের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর বাড়ির পাশের একটি পুকুর থেকে সিয়ামের লাশ পাওয়া যায়।
জানা গেছে, সিয়াম দুপুর ১টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করে সন্ধ্যার পর বাড়ির পাশের পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। সিয়াম কাহালু পৌর এলাকার উলট্ট পশ্চিম পাড়া গ্রামের আইনুলের ছেলে।
শিশু শিয়ামের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়েছে বলে কাহালু থানার সিনিয়র এসআই ডেভিড হিমাদ্রী বর্মা জানান। এ বিষয়ে কাহালু থানায় একটি ইউডি মামলা হয়েছে।