তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
নিরাপদ দুধ উত্পাদনের লক্ষ্যে তালায় খামারিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার তালা সদর ইউনিয়নের জেয়ালা শেখের হাট নামক স্থানে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার ডা. মো. আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জয় কুমার বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক আরএম মো. আব্দুল দাইয়ান, এরিয়া ম্যানেজার মো. নজরুল ইসলাম, ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট ইনচার্জ মনোয়ারুল হক প্রমুখ। দেড় শতাধিক খামারি কর্মশালায় উপস্থিত ছিলেন।