প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২ আগস্ট দৈনিক ইত্তেফাকের ৭ এর পৃষ্ঠায় ৬ এর কলামে ” বাগমারায় অবৈধ সংযোগ দিতে গিয়ে বিদ্যুত্ কর্মীর মৃত্যু” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে নাটোর পল্লী বিদ্যুত্ সমিতি-১ বাগমারা জোনাল কার্যালয়ের ডিজিএম মো. রেজাউল করিম জানিয়েছেন, ওই দিনের দুর্ঘটনায় মৃত্যুর শিকার রিয়াজ উদ্দিন নাটোর পবিস-১ এর কোন কর্মী নয়।