নরসিংদীতে আশার ব্রাঞ্চ ম্যানেজারদের সমন্বয় সভা

নরসিংদীর আঞ্চলিক সমবায় প্রশিড়্গণ ইনস্টিটিউটে মঙ্গলবার আশা নরসিংদী সদর জেলার সকল ব্রাঞ্চ ম্যানেজারকে নিয়ে অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আশার সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার সমীরন চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জয়েন্ট ডেপুটি ডিরেক্টর মো. গিয়াস উদ্দিন ও বিশেষ অতিথি হিসেবে অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার আবু নওশের মো. ফাহাদ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তৃতায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি ও কাজের গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখতে ব্রাঞ্চ ম্যানেজারদের প্রতি আহ্বান জানান। সভায় আগামী ছয় মাসে জেলায় ৮৫ হাজার সদস্যের মধ্যে প্রায় ৩০০ কোটি টাকা ঋণ বিতরণের পরিকল্পনা গ্রহণ করা হয়।