শোক সংবাদ

হাজী পিয়ার আলী

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টির সভাপতি হাজী মো. পিয়ার আলী (৮০) গতকাল বুধবার বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বাদ জোহর সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে পৌরসভার উত্তর ষোলপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাসহ উপজেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসপি পংকজ ভট্টাচার্জ

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার পংকজ ভট্টাচার্য হূদেরাগে আক্রান্ত হয়ে গতকাল দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ     মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৭০ সালের ৩০ এপ্রিল নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন। তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছে।