অটোরিকশার ধাক্কায় সিআইডি সদস্য নিহত

রাজধানীর বাসাবো এলাকায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় আনোয়ার হোসেন স্বপন (৩৯) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে ঐ দুর্ঘটনার পর সন্ধ্যায় চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। আনোয়ার পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত ছিলেন।

নিহতের স্বজনেরা জানিয়েছেন, আনোয়ার গতকাল সকাল ৭টার দিকে বাসা থেকে হাঁটতে বের হন। ঐ সময়ে বাসাবো সড়কে অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। বিকালে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা ৭টার দিকে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়ার হামজা গ্রামে।