জামায়াতকে সরদার সরফুদ্দিন আহমেদ

আপনাদের জন্য বিএনপি কী না করেছে

বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনে মন খারাপ হয় বলে মন্তব্য করেছেন সরদার সরফুদ্দিন আহমেদ। তিনি বলেন, আপনাদের জন্য বিএনপি কী না করেছে। আজ যদি শহীদ মুজাহিদ সাহেব শহীদ নিজামি সাহেব থাকতেন, এই ভাষা অন্যরকম হতো।

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে এসব কথা বলেন তিনি। 

জামায়াতকে উদ্দেশ করেসরদার সরফুদ্দিন বলেন, আপনাদের কথাবার্তা শুনলে মন খারাপ হয়। আপনাদের জন্য বিএনপি কী না করেছে। ওইদিন দেখলাম একজন বলছেন, আমাদের কেন ডেকেছেন? না, আমরাই প্রথম আপনাদের মন্ত্রী বানিয়েছি। সংসদে আসার সুযোগ করে দিয়েছিলাম।

তিনি বলেন, গত ১৭ বছর পুরনো সম্পর্কের কথা মাথায় রেখে আপনাদের আপন মনে করেছি, শেল্টার দিয়েছি।