র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

বরিশালে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে নগরীর কালিজিরা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মাদক ব্যবসায়ীর নাম মালেক ফকির (৩৫)। তিনি নগরীর কেডিসি এলাকার এন্তাজ ফকিরের ছেলে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. আসাদ জানান, মাদক ব্যবসায়ী মালেক ফকিরের লাশ সকালে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ইত্তেফাক/আরকেজি