এমডি সাহেব অফিসের পিয়ন থেকে শুরু করে সবার সঙ্গে হ্যান্ডশেক করে শুধু ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে হ্যান্ডশেক করেন না। ব্যাপারটা লক্ষ করলেন সেক্রেটারি সাহেব। একদিন জিজ্ঞেসও করলেন, ‘কেন হ্যান্ডশেক করেন না ডেপুটির সঙ্গে?’ উত্তরে বুড়ো বললেন, ‘আর বলবেন না আগে ওর সঙ্গেও করতাম ব্যাটা প্রতিবারই হ্যান্ডশেক করার নামে আমার নাড়ি টিপে দেখে আমি কত দিন বাঁচব।’
পশুক্লেশ নিবারণী সংঘের বিজ্ঞাপন ‘পৃথিবীর পশু প্রাণীদের জীবন আজই রক্ষা করুন... আগামীকাল অত্যন্ত দেরি হয়ে যাবে’। বিজ্ঞাপনের নিচে লাল কালিতে লেখা—বিজ্ঞাপনটি আগামীকালের পত্রিকায় গেলে ভালো হয়।
গতকালের ব্রেন গেমের উত্তর:
সে রুমালটাকে একটা দরজার নিচে রেখে অন্য পাশে দাঁড়িয়েছিল।