দিন দ্য ডে নিয়েই রাজ্যের ব্যস্ততা তার। মোট ৯টি দেশে একযোগে মুক্তি পাচ্ছে ছবিটি। শুটিংয়ের কাজও প্রায় শেষ পর্যায়ে। তবে অন্যান্য ছবির চেয়ে এটা একেবারেই ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছেন এই কারণে যে, এই ছবিটিই হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র।
অনন্ত বলেন, ‘আমরা মোট ৬টি দেশে শুটিং করেছি । দুই দেশের টিমকে সঙ্গে করে দেশের প্রখ্যাত অভিনয়শিল্পীদের নিয়ে তৈরি এই ছবিটি সারাবিশ্বে মুক্তির দেওয়ার পরিকল্পনা চলছে।’
এদিকে অনন্ত-বর্ষা তাদের এই নতুন ছবি ঘিরে প্রচার ও প্রচারণার কাজ শুরু করেছেন। দিন দ্য ডে ছবিটি এ বছরের শেষদিকে মুক্তি দেবেন বলে প্রযোজক অনন্ত জানান। অনন্ত বলেন, ‘শীত মৌসুমেই সিনেমা হলে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। আর এখন তো মহামারি। তাই বছরের শেষদিকে ছবিটি মুক্তি দেওয়া হবে।’
ঈদের পরপরই প্রকাশ করা হবে ছবিটির ফার্স্ট লুক।
উল্লেখ্য, দীর্ঘ ৫ বছর পর আবারো নিয়মিত হলেন অনন্ত জলিল। তবে আগামীতে আর কোনো বিরতি নয়, একেবারে নিয়মিত ছবি রিলিজ ও প্রযোজনা করবেন বলে জানান তিনি।