ইদানিং নিজেদের অবসাদ সময়ের কথাগুলো নিয়ে আলোচনায় আসছেন বলিউড নায়িকারা। কিছুদিন আগে দীপিকা পাডুকোন একটি ম্যাগাজিনে দেওয়া সাক্ষাত্কারে এমন কথা বলেন। এবার সেই কথাগুলো গণমাধ্যমে বললেন পরিনীতি চোপড়া।
তিনিও সম্প্রতি এক সাক্ষাত্কারে তার হতাশার কথা বললেন। অবসাদে থাকাকে ‘ব্ল্যাকহোলের মধ্যে ডুবে যাওয়ার’ সঙ্গে তুলনা করে তিনি জানান, এটিই তার এখন পর্যন্ত জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল। পরিনীতি চোপড়া তার আসন্ন ছবির প্রচারের লক্ষ্যে একটি সাক্ষাত্কার দেওয়ার সময় ওই অভিনেত্রীকে তার এক অনুরাগী অবসাদ সঙ্গে তার লড়াইয়ের সম্পর্কে জানতে চান। এই অভিনেত্রী বলেন, ‘২০১৫ সালে আমার অভিনীত পরপর দুটি ছবি ফ্লপ করে এবং সেসময় আমার প্রেমিকের সঙ্গেও সম্পর্ক ছিন্ন হয়। অবসাদে চলে যাই আমি। দিনে কমপক্ষে ১০ বার কাঁদতাম।’