ঈদে শারমিন দিপুর নতুন গান

ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী শারমিন দিপু। ‘প্রেমের আগে খাইলাম বড় ছ্যাক’ শিরোনামে গানটির কথা ও সুর করেছেন জীবন দেওয়ান। সঙ্গীতার ব্যানারে প্রকাশিত এই গানের সংগীতায়জন করেছেন আকাশ মাহমুদ।

সম্প্রতি গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। এতে শারমিন দিপুর সঙ্গে মডেল হয়েছেন রুপক রেজা ও রোজ মল্লিক। মিউজিক ভিডিও এবং গান নিয়ে বেশ উচ্ছ্বসিত এই গায়িকা।

এ বিষয়ে শারমিন দিপু বলেন, ‘গানের কথাগুলো চমত্কার। সুর এবং সংগীতায়োজনও ভালো হয়েছে। মিউজিক ভিডিওটিও যত্নসহকারে নির্মাণ করা হয়েছে। আমার নিজের গল্প অবলম্বনে ঢাকার বাইরের বিভিন্ন মনোরম লোকেশনে ভিডিটির দৃশ্যধারণ করা হয়েছে। আমি শ্রোতাদের কথা মাথায় রেখেই গান করি। শ্রোতা-দর্শকরা নতুন কিছু পেতে যাচ্ছেন। আশা করছি গানটি তাদের মন ছুঁয়ে যাবে। শিগগিরই আরো ২টি গান উপহার দেবো শ্রোতা-দর্শকদের। নষ্ট জীবন ও বাসী চুলার ছাঁই শিরোনামে গান দুটির কাজ চলছে।’