সিরাজগঞ্জে পুলিলের উদ্দ্যোগে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এ সমাবেশে ৪৪৫০টি মসজিদের ইমাম ও সকল কওমী মাদ্রাসার শিক্ষক অংশ গ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক একটি দেশ ও জাতিকে ধ্বংস করতে পারে। আমরা ৭১ এর পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি। আমাদের দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। যার প্রেক্ষিতে কতিপয় বিদেশী কুচক্রী মহল আমাদের দেশের যুব সমাজকে ধ্বংস এবং দেশের উন্নয়নে বাধা প্রদান করার জন্য মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদে মদদ দিয়ে আসছে। তাদের প্রতিহত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে বক্তব্য দেন- জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আবু ইউসুফ, সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের ডিডি বজলুর করিম, ইসলামি চিন্তাবীদ ড. আব্দুল মমিন সিরাজী, অ্যাডভোকেট বিমল কুমার দাস, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ প্রমুখ।
এর আগে জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তীর সভাপতিত্বে কোরআন ও হাদিসের আলোকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সকলের ভূমিকা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন তাড়াশ জামে মসজিদের ইমাম আনিসুর রহমান, সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খাতিব আবু বকর সিদ্দিক।
ইত্তেফাক/বিএএফ