মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু বাছাই

এই মাসের শেষ থেকে স্কটল্যান্ডে শুরু হচ্ছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। আর বাংলাদেশের ম্যাচ দিয়েই শুরু হবে এই টুর্নামেন্ট। ৩১ আগস্ট টুর্নামেন্টের প্রথম দিনে ফোরফারশায়ার ক্রিকেট ক্লাবে পাপুয়া নিউ গিনির মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।

আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বাছাইপর্ব ৩১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে স্কটল্যান্ডে। এই বাছাইপর্ব থেকে সেরা দুটি দল অংশ নেবে মূল টুর্নামেন্টে।

জিম্বাবুয়ের বদলি হিসেবে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে নামিবিয়া। তারা আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে জিম্বাবুয়ের পেছনে থেকে দ্বিতীয় হয়েছিল। এ ছাড়া ইউরোপ থেকে নেদারল্যান্ডস, পূর্ব এশিয়া-প্যাসিফিক থেকে পাপুয়া নিউ গিনি, এশিয়া থেকে থাইল্যান্ড ও আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র এসেছে এই টুর্নামেন্টে। এরা সবাই যার যার অঞ্চলের সেরা দল হয়েছিল। স্কটল্যান্ড স্বাগতিক হিসেবে সরাসরি খেলছে।

এখানে আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, থাইল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে থাকছে আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি, নামিবিয়া ও নেদারল্যান্ডস।

টুর্নামেন্টের আগে একটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে সব দল। ২৯ আগস্ট বাংলাদেশ তার প্রস্তুতি ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে; আরব্রোয়াথ স্পোর্টস ক্লাবে। উদ্বোধনী দিনে পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলার পর ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৩ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ।

৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ৪টি কোয়ার্টার ফাইনাল। ৭ সেপ্টেম্বর ফাইনাল এবং সবগুলো স্থান নির্ধারণী ম্যাচ।