বরিশাল বিভাগের নবাগত বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বৃহস্পতিবার ভোলার মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
ভোলা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার, কোস্ট গার্ড কমান্ডার মো. মাহাবুবুর রহমান, স্থানীয় সরকার উপপরিচালক মো. মাহামুদুর রহমান, ভোলা পৌর মেয়র মো. মনিরুজ্জামান, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মো. মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।