বয়স্ক ভাতা নেওয়া হলো না জয়নাব বেগমের

ফরিদপুরের মধুখালীতে বয়স্ক ভাতা আনতে গিয়ে বুধবার বিকেলে লাশ হয়ে ফেরেন জয়নাব বেগম (৭৫) নামে এক বৃদ্ধা। তিনি উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর গ্রামের মৃত জলিলউদ্দিনের স্ত্রী। নিহত বৃদ্ধার পুত্রবধূ হাসিনা বেগম জানান, বুধবার বিকাল সাড়ে চারটার সময় নিজ বাড়ি থেকে তার শাশুড়ি কামারখালী সোনালী ব্যাংক শাখায় ভাতা আনতে গেলে পাঁচটার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুর রহমান বিশ্বাস বাবু নিশ্চিত করে জানান, প্রায় ৭৫ বছরের বৃদ্ধা বয়স্ক ভাতা তুলতে এসে পথিমধ্যে মারা যান।