গোদাগাড়ীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

গোদাগাড়ী উপজেলার পোহাপুর এলাকায় বৃহস্পতিবার সকালে পুকুরে গোসল করতে নেমে ডুবে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মৃত শাকিলা উপজেলার পোহাপুর গ্রামের ইয়াহিয়ার মেয়ে। সে শাকিলা কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।