শৈলকুপায় বিদ্যুত্স্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র গ্রামে বৃহস্পতিবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্টে আব্দুল্লাহ (২১) নামের এক কলেজছাত্র মারা গেছেন। তিনি মোতাহার হোসেনের ছেলে ও লাঙ্গলবাঁধ আদিল উদ্দিন কলেজের ছাত্র।

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, নিজ বাড়িতে মোটর পাম্পে বিদ্যুতের কাজ করছিলেন আব্দুল্লাহ। এসময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।