২০১১ থেকে মে ২০১২ ছয় মাসের গ্যাস বিল দিয়েছি আবাসিক দ্বিমুখী চুলার জন্য মাসিক ৪৫০ টাকা হারে। সেপ্টেম্বর ২০১৫ থেকে দ্বিমুখী চুলার জন্য দিয়েছি মাসিক ৬৫০ টাকা করে। জুন, ২০১৭-তে এসে একই ধরনের চুলার জন্য মাসিক বিল দিতে হয়েছে ৮০০ টাকা। ২০১৭, ২০১৮ এবং জু্ন ২০১৯ পর্যন্ত দ্বিমুখী চুলার জন্য মাসিক গ্যাস বিল হার অপরিবর্তিত থাকলেও জুলাই ২০১৯ থেকে নতুন বাজেটে নির্ধারিত দ্বিমুখী চুলার জন্য গ্যাস বিল দিতে হবে ৯৭৫ টাকা হারে (প্রায় ১০০০ টাকা)। প্রসঙ্গত, বিদ্যুত্ বিল ফি বছর প্রদান করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সময়মতো বিল প্রদানের জন্য বছর শেষে একটি ধন্যবাদপত্র প্রেরণ করেন। এটা আবাসিক গ্রাহকদের সময়মতো বিদ্যুত্ বিল দিতে উত্সাহী জোগায়। কিন্তু ইদানীং ফি বছর গ্যাস বিল পরিশোধকারী গ্রাহককে এমন কোনো সৌজন্যপত্র পেতে দেখা যায় না।
মো. সফিকুল ইসলাম
জিকাতলা, ঢাকা ১২০৯