তালায় ছোটো ভাইয়ের হাতে বড়ো ভাই খুন

তালায় বুধবার সন্ধ্যায় ছোটো ভাই অছিম মোড়লের হাতে খুন হয়েছেন বড়ো ভাই ইসহাক আলী মোড়ল (৪৫)। তারা উপজেলার তৈলকুপি গ্রামের সৈয়দ আলী মোড়লের ছেলে।

তালা উপজেলার পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম রেজা জানান, পারিবারিক বিষয় নিয়ে অছিম ও ইসহাকের মধ্যে বিরোধ ছিল। অছিম মোড়ল লাঠি ও ইট দিয়ে ইসহাককে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।