বরিশালে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

নগরীর জাগুয়া ইউনিয়নের চৌপাশার পুল নামক এলাকায় বৃহস্পতিবার ভোরে র্যাব-৮ এর সদস্যদের সঙ্গে ‘বন্দুকযু?দ্ধে’ মালেক ফকির (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত মালেক ফ?কির ওরফে শহিদুজ্জামান মালেক ওরফে আব্দুল মালেক হাওলাদার নগরীর কেডিসি এলাকার বা?সিন্দা ইমতিয়াজ ওরফে এনতাজ ফকিরের পুত্র।

র্যাব-৮ এর মিডিয়া উইং কর্মকর্তা (অতিরিক্ত পুলিশ সুপার) রইস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে র্যাব-৮ এর একটি বিশেষ দল নগরীর জাগুয়া চৌপাশার পুল এলাকায় অভিযানে যায়। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া মাদক ব্যবসায়ীরা র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে আকস্মিক গুলি ছোড়ে। র্যাব সদস্যরাও পালটা গুলি চালায়। গুলিবিনিময়ের একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে র্যাব-৮ এর সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসার পর চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করেন।

র্যাব সূত্রে আরো জানা গেছে, পরে নিশ্চিত হওয়া গেছে নিহত ব্যক্তি আব্দুল মালেক হাওলাদার ওরফে মালেক ফকিরের বাড়ি নগরীর কেডিসি এলাকায়। তিনি এক জন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বরিশালের বিভিন্ন থানায় এক ডজনেরও বেশি মামলা রয়েছে। কো?তোয়া?লি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম পিপিএম জানান, নিহতের মর?দেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।