‘আমাদের দায়িত্ববোধ, ডেঙ্গু করি প্রতিরোধ’ এ প্রতিপাদ্য নিয়ে গত বুধবার নরসিংদীতে ডেঙ্গু নির্মূলে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন নরসিংদী স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ড. এ টি এম মাহবুবুল করীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুষমা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর মোহাম্মদ আজিম প্রমুখ। এ সময় জেলার ছয় উপজেলায়ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।