মুফতি ইব্রাহিম খলিল
চাটমোহর উপজেলার আলেমে দ্বীন, বাংলাদেশ ওলামা পরিষদ পাবনা জেলার সভাপতি, উপজেলা মূলগ্রাম ইউনিয়নের মোহাম্মদপুর (রেল বাজার) ক্বওমী ও হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামীম আলহাজ মুফতি ইব্রাহিম খলিল (৬৫) বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি উপজেলা হোগলবাড়ী গ্রামের মরহুম ইসমাইল হোসেনের ছেলে। তার মৃত্যুতে চাটমোহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।