শ্রাদ্ধ

সুভাষ ভৌমিক

কুমিল্লার লাকসামের আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা সুভাষ ভৌমিকের শ্রাদ্ধকার্যাদি আজ শুক্রবার লাকসামের শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। গত রবিবার হূদেরাগে আক্রান্ত হয়ে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে সুভাষ ভৌমিক শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। তার পুত্র পাভেল ভৌমিক একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।