হাইকোর্টে আইনজীবীরা মমতাকে বললেন চোর-চোর, মমতা বললেন ইউ আর বিটিং মি

কলকাতা হাইকোর্টে ভোট-পরবর্তী একটি মামলার শুনানি চলাকালে তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শুনানি শেষে আদালত কক্ষ থেকে বের হওয়ার সময় আইনজীবীদের একাংশের বিক্ষোভের মুখে পড়েন তিনি।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে প্রধান বিচারপতি সুর্যজিৎ পালের এজলাসে ওই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। মামলাটিতে জনস্বার্থ মামলার শুনানির জন্য আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ১১টার দিকে তিনি হাইকোর্ট চত্বরে পৌঁছে প্রধান বিচারপতির এজলাসে শুনানিতে অংশ নেন।

এরপর এজলাস থেকে বের হওয়ার সময় হাইকোর্টের লবিতে আগে থেকেই জড়ো হওয়া আইনজীবীদের একাংশ তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। এ সময় মমতাকে লক্ষ্য করে তারা ‘চোর-চোর’ স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং ভিড়ের মধ্য থেকে আরও কিছু কটূক্তিও শোনা যায়।

সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বিক্ষোভের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট চত্বর ত্যাগ করেন। বের হওয়ার সময় তিনি আইনজীবীদের দিকে ইঙ্গিত করে বলেন, ইউ আর বিটিং মি(তুমি আমাকে মেরেছে)।

এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে গণতন্ত্রের ওপর আঘাত হিসেবে উল্লেখ করেছে। দলের পক্ষ থেকে বলা হয়, একজন নির্বাচিত নেত্রীর প্রতি আদালত প্রাঙ্গণে এমন আচরণ অগ্রহণযোগ্য।

তথ্যসূত্র: এবিপিএন