ডেঙ্গু প্রতিরোধে সকলে সমন্বিতভাবে এগিয়ে আসুন :মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দায় এড়াতে ডেঙ্গুকে যারা গুজব বলে উড়িয়ে দিয়েছিল তারাই এখন ডেঙ্গুকে ভয়াবহ সংকট বলছে। এখন তাদেরই কেউ কেউ এটাকে বৈশ্বিক সমস্যাও বলছে। কিন্তু আমাদের দায়, আমাদের জনগণের প্রতি। অন্যান্য দেশে কী হচ্ছে সেটা জানবো, কিন্তু আমাদের দেশের জনগণকে রক্ষা করতে পারছি কি না সেটাই মূল বিষয়। এ কারণে ডেঙ্গু প্রতিরোধে সকলকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও পাড়া-মহল্লার ক্লাবগুলো যদি কিছু উদ্যোগ নেয় তাহলে ডেঙ্গুর উত্স এডিস মশাকে অবশ্যই ধ্বংস করা যাবে। একইসাথে চিকিত্সারও প্রস্তুতি রাখতে হবে। এটা মৌসুমি কাজ না, সারা বছরের কাজ। সময়মত ব্যবস্থা নিলে অবশ্যই ডেঙ্গুর বিরুদ্ধে বিজয়ী হতে পারব। গতকাল মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে ডেঙ্গু রোগীর রক্ত পরীক্ষা কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এই কার্যক্রম তত্ত্বাবধান করছে মতিঝিলের প্যান প্যাসিফিক হাসপাতাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম বাবুল।