ভারতে দক্ষিণ আফ্রিকার ‘কোচ’ ইনক এনকুয়ে

বিশ্বকাপের পর নতুন ধারায় এগিয়ে চলার পথে দক্ষিণ আফ্রিকার প্রথম কোচের দায়িত্ব পেলেন ইনক এনকুয়ে। সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফরে প্রোটিয়াদের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করবেন তরুণ এই কোচ, যদিও তার পদের কেতাবি নাম ‘টিম ডিরেক্টর।’

বিশ্বকাপের পর জাতীয় দল পরিচালনায় প্রথাগত কাঠামো বদলে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। ম্যানেজার ও কোচের দায়িত্ব একসঙ্গে মিলিয়ে ফুটবলের কোচের মতো ভূমিকা ও ক্ষমতা দিয়ে এই ‘টিম ডিরেক্টর’ পদ সৃষ্টি করা হয়েছে।-বিডি নিউজ