ছাতকে এলপিজি সিলিন্ডার গ্যাসের আগুনে মারাত্মক দগ্ধ হয়েছেন মঞ্জু দেবনাথ (৫০) নামের এক ব্যবসায়ী। গতকাল শুক্রবার সকালে শহরের ফকিরটিলা এলাকায় এ ঘটনা ঘটে। মঞ্জু দেবনাথ পৌরভার ১ নম্বর ওয়ার্ডের ফকিরটিলা মহল্লার মৃত রমেশ দেবনাথের পুত্র ও সাবেক পৌর কমিশনার মৃত মুক্তিযোদ্ধা রবীন্দ্র দেবনাথ মিন্টুর ছোটো ভাই। তাকে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়।
জানা যায়, শুক্রবার সকালে চা তৈরি করতে গিয়ে সিলিন্ডার গ্যাস সংযুক্ত চুলায় সুইচ দিলে গোটা রান্নাঘর গ্যাসের আগুনে বিস্ফোরিত হয়। এসময় মঞ্জু দেবনাথ অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। গ্যাস বিস্ফোরণে রান্নাঘরের চালা উড়ে গিয়ে পুরো রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয়।