গরুর আঘাতে প্রাণ গেল নসিমন চালকের

পশুর হাটে যাওয়ার পথে নিজ গরুর আঘাতে প্রাণ গেছে নসিমন চালক মো. মন্টু মিয়ার (৫৫)। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় রাজাপুর সংগল্ন নিহতের চকের বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত মন্টু মিয়ার মেয়ে রাহিমা জানান, বাবা দ্বিতীয় বিয়ে করার পর দ্বিতীয় মা, ছেলে ও মেয়েকে নিয়ে রাজাপুর চকের বাড়িতে থাকতেন। দুপুরে কড়িকান্দি বাজারে বিক্রির জন্য গরু নিয়ে যাওয়ার সময় গরুটি বাবাকে লাথি মেরে পানিতে ফেলে দেয়। এসময় গরুও পানিতে পড়ে যায়। লোকজন গরু উদ্ধার করতে গিয়ে দেখে বাবা গরুর নিচে পড়ে আছেন।