বিনোদন রিপোর্ট
জনপ্রিয় সংগীতশিল্পী মেহরীন। গানে নিয়মিত থাকলেও তার নতুন গান অনেকদিন ধরে পাচ্ছেন না তার ভক্তরা। সেই অপেক্ষার পালা শেষ হলো। ‘যাযাবর’ শিরোনামে নতুন একটি গান প্রকাশ করলেন তিনি। জাহাঙ্গীর হায়দার রিপনের কথা ও সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ ইবনে রাব্বী। জিপি মিউজিক থেকে গানটি প্রকাশ করা হয়েছে। এ প্রসঙ্গে মেহরীন বলেন, ‘ভালো একটি গান উপহারের জন্য এই দীর্ঘ বিরতি। যেহেতু সামনে ঈদ তাই ঈদের আমেজের মতো করেই গানটি করা। শ্রোতাদের আশা করি ভালো লাগবে। আরো কয়েকটি গান তৈরি করেছি। সেগুলো প্রকাশ করবো ধীরে ধীরে।’
উল্লেখ্য, সর্বশেষ ২০১৬ সালে আইয়ুব বাচ্চুর সুর ও সংগীত পরিচালনায় ‘আমি নারী’ শিরোনামে সর্বশেষ নতুন গান প্রকাশ করেছিলেন মেহরীন। অন্যদিকে শিগগিরই এই সংগীতশিল্পী স্বনামে তার নিজের ওয়েবসাইট প্রকাশ করবেন।