ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু বিষয়ক সচেতনতা কর্মসূচি শুরু হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে সচেতনতামূলক লিফলেট বিতরণ, প্রতিষ্ঠানের আঙ্গিনা পরিষ্কার করা এবং শোভাযাত্রা। এর অংশ হিসেবে সাউথপয়েন্ট স্কুল এন্ড কলেজের বারিধারা শাখা ক্যাম্পাসে ডেঙ্গু মোকাবিলায় সচেতনতামূলক এক পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। কলেজের অধ্যক্ষ উইং কমান্ডার এম আমজাদ হুসাইন কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে এই কর্মসূচির উদ্বোধন করেন।

কর্মসূচিতে ‘যেখানে সেখানে পানি জমাবোনা এডিস মশা বাড়তে দিব না, এডিস মশা থেকে নিরাপদ থাকুন, ডেঙ্গু জ্বর প্রতিরোধ করুন, পরিচ্ছন্নতার বিকল্প নাই ডেঙ্গুমুক্ত দেশ চাই’ শীর্ষক বিভিন্ন স্লোগান খচিত প্লাকার্ড বহন করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে শোভাযাত্রা ও বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ করে। এসময় পরিচ্ছন্নতা কর্মীর মাধ্যমে ক্যাম্পাসে মশক নিধনের ওষুধও ছিটানো হয়।

অধ্যক্ষ এম আমজাদ হুসাইন বলেন, এই বার্তা সারা দেশের ডেঙ্গু প্রতিরোধে যেমনি আমাদের নিজেদের শিক্ষার্থীদের জন্য, তেমনি সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান তথা শিক্ষার্থীদের জন্যও। সবাইকে সমবেতভাবে এই সংকট মোকাবিলা করতে হবে। -প্রেস বিজ্ঞপ্তি