চাকরি হারাচ্ছেন ফিল্ডিং কোচ প্যামেন্ট 

বড় ধরনের রদবদল হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে। পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়ছেন শন টেইট। অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠেয় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না তিনি।  

এবার চাকরি হারাতে যাচ্ছেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। অসুস্থতাজনিত কারণে জাতীয় দলের সঙ্গে থাকতে পারছেন না তিনি। তাই প্যামেন্টকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত প্যামেন্টের সঙ্গে চুক্তি ছিল প্যামেন্টের। বরখাস্ত করা হলে যেসব আর্থিক সুবিধা দিতে হয়, সেগুলোর প্রক্রিয়া করা হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির একজন কর্মকর্তা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে ফিল্ডিং কোচ হিসেবে থাকছেন আশিক মজুমদার। এ ছাড়া স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ বিরতি নেওয়ায় মোহাম্মদ সালাউদ্দিন অন্তর্বর্তী দায়িত্ব পালন করবেন।