হজে গিয়ে পাসপোর্ট হারালে কী করবেন, জানাল হজ মিশন

হজে গিয়ে পাসপোর্ট হারালে কী করতে হবে—সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বাংলাদেশ হজ মিশন। এ বিষয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে করণীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেয় সংস্থাটি।

নির্দেশনায় বলা হয়েছে, পাসপোর্ট হারিয়ে গেলে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট অফিস থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করতে হবে। এ জন্য যোগাযোগ করতে হবে নির্ধারিত কর্মকর্তা রহমাতুল্লাহ (ফোন: ০৫৫৪৫৭৯৬২৬)-এর সঙ্গে।

জেদ্দা হয়ে গমনের ক্ষেত্রে ওই ট্রাভেল পারমিট ও বিমান টিকিটসহ জেদ্দা হজ টার্মিনালে বাংলাদেশ মিশন প্লাজায় জমা দিতে হবে। আর মদিনা থেকে গমনের ক্ষেত্রে ট্রাভেল পারমিট ও বিমান টিকিটসহ মদিনা হজ মিশন অফিসে (ফোন: ০৫৩৭২০৯৮১০) জমা দিতে হবে।

পরবর্তী সময়ে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় অফিস থেকে আউট পাস সংগ্রহ করে তা হজযাত্রীকে প্রদান করা হবে। এরপর হজযাত্রী বোর্ডিং ও ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন।