বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সুধীর বরণ মাঝি, শিক্ষক
হাইমচর সরকারি মহাবিদ্যালয়, চাঁদপুর
১। স্বাস্থ্য একটি- (ক) সম্পদ (খ) আইন
(গ) মানবাধিকার (ঘ) নীতি।
২। ফারজানা স্কুলে যাওয়ার সময় কয়েকটি ছেলে তাকে বিরক্ত করে। এটি কোন ধরনের সামাজিক সমস্যার সাথে সাদৃশ্যপূর্ণ ? (ক) যৌন হয়রানি (খ) মানব হয়রানি
(গ) নারী নির্যাতন (ঘ) আইনের নমনীয়তা। ৩। সামাজিক সমস্যা বলতে বোঝায়- (i) কল্যাণের পরিপন্থি
(ii) অসামঞ্জস্য রীতি
(iii) অসুবিধামূলক অবস্থা। নিচের কোনটি সঠিক (ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i,ii ও iii।
৪। কিশোর সংশোধন আইনের মূল লক্ষ্য হলো - (ক) শাস্তির মাধ্যমে সংশোধন
(খ) কিশোরদের শাস্তির ব্যবস্থা (গ) নতুন ধরনের আদালত গঠন
(ঘ) সংশোধনের পরিকল্পনা গ্রহণ। নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও : আমেনা অর্থের অভাবে লেখাপড়া ছেড়ে ঢাকায় আসে চাকরির খোঁজে। একদিন সে বখাটেদের নির্যাতনের শিকার হয়। ৫। আমেনার নির্যাতিত হওয়ার পিছনে কোন কারণটি ক্রিয়াশীল ? (ক) দারিদ্রতা (খ) অবহেলা
(গ) শিক্ষার অভাব (ঘ) মানসিক অশান্তি।
৬। আমেনার প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের করণীয়গুলো হলো- (i) নারীর জন্য ঋণদান কর্মসূচি গ্রহণ (ii) আইন প্রণয়ন (iii) নারী নির্যাতনকারীদের শাস্তি প্রদান। নিচের কোনটি সঠিক (ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i,ii ও iii ।
৭ । এইচআইভি ভাইরাস প্রাথমিক অবস্থায় মানুষের শরীরে থাকে- (ক) সুপ্ত অবস্থায় (খ) সক্রিয়
(গ) নির্জীব (ঘ) ক্রিয়াশীল। ৮। বাংলাদেশ থেকে কোন দেশে মানব পাচার বেশি হয় ?
(ক) দুবাই (খ) ভারত (গ) ফ্রান্স (ঘ) পাকিস্তান। ৯। বাংলাদেশে শিশুশ্রমের মূল কারণ কী ? (ক) শিক্ষার অভাব (খ) রাজনৈতিক অস্থিতিশীলতা (গ) অর্থনৈতিক দুরাবস্থা
(ঘ) পিতামাতার অক্ষমতা। ১০। সামাজিক চাপ সৃষ্টিকারী প্রতিষ্ঠান হলো- (i) গ্রাম্য আদালত (ii) ইউনিয়ন পরিষদ
(iii) রাজনৈতিক দল। নিচের কোনটি সঠিক (ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i,ii ও iii। ১১। বাংলাদেশের শিশু আইন কত সালে করা হয় ? (ক) ১৯৭২সালে (খ) ১৯৭৪সালে
(গ) ১৯৭৬সালে (ঘ) ১৯৭৮সালে। ১২। সড়ক দুর্ঘটনার জন্য মালিকেরা যেভাবে দায়ী- (i) ত্রুটিপূর্ণ গাড়ি রাস্তায় নামিয়ে
(ii) অদক্ষ চালকের হাতে গাড়ি দিয়ে
(iii) অতিরিক্ত মুনাফার লোভ। নিচের কোনটি সঠিক (ক) iও ii (খ) iii (গ)i ও iii (ঘ) i,ii ও iii ১৩। চালকেরা যেভাবে দুর্ঘটনা ঘটিয়ে থাকে - (i) বেপরোয়া গাড়ি চালিয়ে (ii) অতিরিক্ত যাত্রী ও মাল বোঝাই করে
(iii) নেশাগ্রস্থ হয়ে গাড়ি চালিয়ে। নিচের কোনটি সঠিক (ক) iও ii (খ) ii (গ)i ও iii (ঘ) i,ii ও iii ১৪। বাংলাদেশের আইনে কত বছর বয়স পর্যন্ত শিশু ধরা হয় ? (ক) ১৬ বছর (খ) ১৭বছর
(গ) ১৮বছর (ঘ) ১৯বছর। ১৫। নারীর সহিংসতার শিকার হওয়ার প্রধান নিয়ামক হলো- (ক) দারিদ্র (খ) শিক্ষা
(গ) পরিবেশ (ঘ) বিলাসিতা।
উত্তর: ১ (গ), ২ (ক), ৩ (ঘ), ৪ (ঘ), ৫ (ক),৬ (ঘ),৭ (ক), ৮ (খ), ৯ (গ), ১০ (ক), ১১ (খ), ১২ (ঘ), ১৩ (ঘ), ১৪ (গ), ১৫ (ক)