এইচএসসি পরীক্ষা প্রস্তুতি

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

মো. কবির হোসেন (সুজন)

প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ

নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা।

 

গতকালের পর

প্রিয় শিক্ষার্থীবৃন্দ। শুভেচ্ছা নিও। নিশ্চয় পড়ালেখা নিয়ে ব্যস্ত রয়েছো। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথমপত্র  হতে  তোমাদের সুবিধার্থে  জ্ঞান মূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্নের উত্তর, জ্ঞানমূলক প্রশ্নের উত্তর থেকে একটি উদ্দীপক তৈরি, উদ্দীপক থেকে গ ও ঘ নং প্রশ্ন তৈরি এবং উদ্দীপক থেকে উক্ত প্রশ্নের জ্ঞানমূলক উত্তর বের করে কীভাবে উক্ত প্রশ্নের উত্তর সাজিয়ে উপস্থাপন করতে হবে তা নিম্নে আলোচনা করা হলো।

উদ্দীপকের ঘ নং প্রশ্নের উত্তর:— উপরের উদ্দীপকে আইনগত পরিবেশের ক্ষমতা বলে পরিবেশ অধিদপ্তর মামলা করতে পেরেছে। (জ্ঞানমূলক) 

শিল্প আইন, বাণিজ্যিক আইন, পরিবেশ সংক্রান্ত আইন সর্বোপরি আন্তর্জাতিক বিভিন্ন আইনের সম্মিলনে যে পরিবেশ গড়ে উঠে তাকে আইনগত পরিবেশ বলে। অর্থাত্ জনগণের কল্যাণে বিভিন্ন ধরনের আইনের সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে আইনগত পরিবেশ বলে। (অনুধাবনমূলক)

উপরের উদ্দীপকে হাজারীবাগ এলাকার ট্যানারী শিল্প থেকে দূষিত বর্জ্য নির্গমনের ফলে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘঠেছে। এর ফলে ভৌগলিকগত সমস্যা প্রকট আকারে দেখা দিয়েছে। তাই জনগণ বাধ্য হয়ে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আন্দোলনে নেমেছে। আর পরিবেশগত সমস্যার সমাধানের জন্য পরিবেশ অধিদপ্তর আইনগত কর্তৃপক্ষ। তাই পরিবেশ অধিদপ্তর বাধ্য হয়ে এই সকল ট্যানারী শিল্পের মালিকদের বিরুদ্ধে আইনগত কর্তৃপক্ষের নিকট মামলা করেছে। যাতে এই ধরনের পরিবেশ বিপর্যয়ের হাত থেকে নদ- নদী বা সাধারণ মানুষ রক্ষা পায়।  (প্রয়োগমূলক)

প্রকৃতি তার সকল সম্পদ মানুষের জন্য অকাতরে বিলিয়ে দেয়। আর তাই প্রকৃতির বিপর্যয় মানে পরিবেশের বিপর্যয় আর পরিবেশের বিপর্যয় মানে সাধারণ মানুষের চরম বিপর্যয়। তাই সাধারণ মানুষকে রক্ষা করতে হলে পরিবেশ বিপর্যয় রোধ করা জরুরী। উদ্দীপকে পরিবেশ বিপর্যয় রোধে আইনগত কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তর এগিয়ে এসেছে। তবে শিল্প কারখানা যেহেতু পরিবেশের একটি অংশ তাই শিল্প কারখানার মালিকগণ এই ব্যাপারে একটু সচেতন হলে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। আমরা আশা করি অদূর ভবিষ্যতে আমাদের দেশের পরিবেশ বিপর্যয় রোধ করা সম্ভব হবে। (উচ্চতর দক্ষতা)