উন্নত প্রযুক্তি আর স্মার্টফোনের এই যুগে ফটোগ্রাফির সুসময় চলছে এখন দেশে। অনেক তরুণ ফটোগ্রাফিকে তাদের পেশা হিসেবে নিচ্ছে। বিশেষ করে ওয়েডিং ও ফ্যাশন ফটোগ্রাফি নিয়ে অনেকেরই আগ্রহ আছে। এসব সেক্টরে যারা ভালো কাজ করে, তাদের সঙ্গে যোগাযোগের জন্য এত দিন ফোন ও ফেইসবুক ব্যবহার হতো। কিন্তু এই প্রথম দেশে ফটোগ্রাফি অ্যাপ চালু করল ফটোগ্রাফি এজেন্সি ‘এমআরজে’। গুগল প্লে স্টোর থেকে যে কেউ এই অ্যাপ ডাউনলোড করে এই এজেন্সির যাবতীয় কার্যক্রম প্রত্যক্ষ করা সম্ভব। এই অ্যাপে অ্যাকাউন্টধারী ফটোগ্রাফারদের কোনো ইভেন্টের জন্য হায়ার করা যাবে। এমআরজে এজেন্সির কর্ণধার জিহান বলেন, ‘আমার কাছে মনে হয় বাংলাদেশে ফটোগ্রাফি পুরোটাই ফেইসবুকের ওপর নির্ভরশীল। যদি কালকে ফেইসবুক কারোর পেজ অফ করে দেয় বা হ্যাক হয় তখন কী হবে? কয়জন ক্লায়েন্ট অফিসে আসে কাজের অর্ডার দিতে? তাই কাস্টমার সার্ভিস আরও ভালো করতে আমি অ্যাপের আইডিয়া নিয়ে কাজ করছিলাম সেই ২০১৬ থেকে। অবশেষে সমপ্রতি এমআরজে নামে এই অ্যাপ চালু করেছি।’
তিনি আরও বলেন, ‘এই অ্যাপের মাধ্যমে কাস্টমার আমাদের মেসেজ করতে পারবে, যেকেনো প্যাকেজ পছন্দ করে তাদের ইভেন্ট তারিখ অনুযায়ী আমাদের বুক করতে পারবে, আমাদের এত দিনে তোলা যত ছবি আছে তা জুম করে ডিটেইলসহ দেখতে পারবে এবং নতুন একটি সার্ভিস (হোম সার্ভিস যেমন অনেক লোক আছে, যারা ব্যস্ততার জন্য আমাদের অফিসে আসার সময় পান না, তাদের কাছে আমাদের এজেন্ট গিয়ে তার প্রয়োজনমতো বিনামূল্যে তথ্য দেবে)। ২০২১ সালের আগেই আমি কাস্টমারদের জন্য আরও নতুন এবং ভালো কিছু সার্ভিস নিয়ে আসব।’ https://bit.ly/2GPI6wf