তথ্যপ্রযুক্তি ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে টুইটারেরকে বাদ দেওয়া যাবে না। অন্য প্ল্যাটফর্মগুলোর মতো এটিতেও প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। ব্যবহারকারীদের আকৃষ্ট করতে ও তাদের নিরাপত্তা দিতেই নতুন নতুন ফিচার আনছে প্ল্যাটফর্মগুলো। সম্প্রতি টুইটার কর্তৃপক্ষ স্নোজ নামের নতুন একটি ফিচার ব্যবহারকারীদের উদ্দেশ্যে উন্মুক্তের ঘোষণা দিয়েছে।
এই ফিচার যুক্ত হলে টুইটার ব্যবহারকারীরা এক ঘণ্টা, তিন ঘণ্টা এবং ১২ ঘণ্টার জন্য অপ্রয়োজনীয় নোটিফিকেশনের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। নিজের ব্লগ পোস্টে এ নিয়ে সবিস্তার ব্যখ্যা করেছেন তিনি।
এই ফিচার যুক্ত হলে টুইটার ব্যবহারকারীরা এক ঘণ্টা, তিন ঘণ্টা এবং ১২ ঘণ্টার জন্য অপ্রয়োজনীয় নোটিফিকেশনের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। অবাঞ্ছিত নোটিফিকেশনের ঝঞ্ঝাট থেকে গ্রাহকদের মুক্তি দিতে স্নোজ অপশন আনছে টুইটার। তারা এমনই এক নতুন ফিচার নিয়ে কাজ করছে বলে খবর। অ্যাপ বিশেষজ্ঞ জেন মানছুন ওং প্রথম বিষয়টি জনসমক্ষে এনেছেন। তার মতে, এই ফিচার যুক্ত হলে টুইটার ব্যবহারকারীরা এক ঘণ্টা, তিন ঘণ্টা এবং ১২ ঘণ্টার জন্য অপ্রয়োজনীয় নোটিফিকেশনের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। নিজের ব্লগ পোস্টে এ নিয়ে সবিস্তার ব্যখ্যা করেছেন তিনি।
জানা গিয়েছে, অ্যাপের নোটিফিকেশন ট্যাবের উপরের দিকে থাকবে এই স্নোজ অ্যাপ। এটিতে টাচ করে গ্রাহকরা এর স্নোজ ডিউরেশন স্থির করতে পারবেন। সেটি অ্যাকটিভ হয়ে গেলে, সেই নির্ধারিত সময়ের জন্য টুইটারের পক্ষ থেকে গ্রাহকের কাছে কোনো পুশ নোটিফিকেশন যাবে না।