ঈদের দ্বিতীয় দিন
চ্যানেল :চ্যানেল আই
সময়:বিকেল ৪টা ৩০ মিনিট
ফার্মারস গেইম শো ‘কৃষকের ঈদ আনন্দ’-এ প্রতিবারের মতো এবারো থাকছে গ্রামের কৃষক-কৃষাণীদের নিয়ে চমকপ্রদ সব খেলা। আর সঙ্গে থাকছে দেশ-বিদেশের নানা বিষয় নিয়ে বৈচিত্র্যপূর্ণ প্রতিবেদন। এবারের পর্বটি ধারণ করা হয়েছে মৌলভীবাজার জেলার কুলাউড়ায় চা বাগানে।
চা পাতা যেমন নিরাকার পানিকে নিমিষে দেয় রঙিন চনমনে এক রঙ, চায়ের দেশের প্রকৃতি ও মানুষও তেমনি বর্ণিল। চা বাগানের অপরূপ নিঃসর্গের মাঝে এবার তাই অংশগ্রহণকারীরা মেতে উঠেছিল অনাবিল আনন্দের খেলাধুলায়। কৃষক-কৃষাণী ও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এবারের কৃষকের ঈদ আনন্দ পেয়েছে অনন্য এক রূপ।
শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় কৃষকের ঈদ আনন্দ প্রচার হবে ঈদের পরদিন বিকেল সাড়ে ৪টায় চ্যানেল আইতে।