কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে।
শনিবার (৬ জুন) সীমান্তবর্তী এলাকায় রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।
আহত ওই রোহিঙ্গা যুবক হলেন উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত কালামিয়ার ছেলে মো. আইয়ুব (২৮)।
বিজিবি জানায়, শনিবার সকালে টেকনাফের হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ বিজিবি ছোটবিল পোস্টের কাছে ওই রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ অবস্থায় উপস্থিত হন। এসময় তিনি বিজিবিকে জানান, গত শুক্রবার সীমান্তের শূন্যরেখা হতে আনুমানিক ৫ কিমি মিয়ানমারের অভ্যন্তরে বগারদিয়া এলাকায় মাছ ধরাতে যান। এ সময় আরাকান আর্মি তাকে লক্ষ্য করে গুলি করে।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম, আহত ওই রোহিঙ্গা যুবককে হাসপাতালে পাঠানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে যেন কেউ মিয়ানমারে প্রবেশ না করে- সে ব্যাপারে বিজিবির পক্ষ থেকে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম চলমান। তাছাড়া যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সীমান্তে বিজিবি