গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
গাংনীর রাইপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে স্বামী দ্বিতীয় বিয়ে করায় অভিমানে প্রথম স্ত্রী জেসমিন খাতুন (২৫) শুক্রবার আত্মহত্যা করেছেন। সে উপজেলার চাঁদপুর গ্রামের গার্মেন্টস কর্মচারী শিপন আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, শিপন আলী দীর্ঘ কয়েক বছর যাবত্ ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করছে। সেই সুবাদে গার্মেন্টস কর্মী ময়মনসিংহের মেয়ে জেসমিন খাতুনের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক হয়। ভালোবাসার সূত্র ধরেই তারা বিয়ে করে। শিপন স্ত্রী-সন্তানদের বাড়িতে রেখে কয়েক বছর যাবত্ ঢাকায় অবস্থান করছে। কয়েকদিন আগে সে ঢাকায় আরেক গার্মেন্টস কর্মীকে বিয়ে করে। এ খবর প্রথম জেসমিন খাতুনের কাছে পৌঁছলে অভিমানে সে আত্মহত্যা করেন।