জামালপুর প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জের যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ছয় জনের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে রেজিয়া বেগমের (৪৫) লাশ সারিয়াকান্দি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে বাহাদুরাবাদ ঘাট নৌথানার ওসি মিজানুর রহমান।
তিনি আরো বলেন, মোট ৩০ জন যাত্রীর মধ্যে ৮ আগস্ট পর্যন্ত মোট ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং একজনের লাশ উদ্ধার করা হলো, অবশিষ্ট এখনো পাঁচ জন নিখোঁজ রয়েছে।
উল্লেখ্য, গত ৭ আগস্ট দেওয়ানগঞ্জের যমুনার দ্বীপচর হলকারচর এবং টিনেরচরের লোকজন চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফ এর চাল নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় ফুটানি বাজার নৌঘাট থেকে বাড়ি ফিরছিলেন। ঐ সময় ৩০ জন যাত্রীসহ নৌকাডুবির ঘটনা ঘটে।