কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
কামারখন্দে একই গ্রামের পাঁচ জনসহ ৯ ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে।
এরা হলেন উপজেলার পেচরপাড়া গ্রামের কুলসুম খাতুন (২৫), এলিনা খাতুন (৭), রোজিনা খাতুন (৩০), আবু তালেব (৭), তাসলিমা খাতুন (২৭), চড়কুড়া গ্রামের হারুনর রশিদ (১৮), কাজীপুরা গ্রামের মিজানুর রহমান (১৭), শাহবাজপুর গ্রামের নাজমুল (৪৮) এবং বেলকুচি উপজেলার বৈলগাছী গ্রামের হাবিব (২৩)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন ডেঙ্গু রোগীদের তথ্য নিশ্চিত করেছেন।)