বেঞ্চে থাকতেও রাজি স্টার্ক

গত মাসে ইংল্যান্ডের মাটিতে শেষ হওয়া বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন মিচেল স্টার্ক। মাস না পার হতেই সেই ইংল্যান্ডে অ্যাশেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে সুযোগ হয়নি এই বাঁ-হাতি পেসারের। একাদশে জায়গা পেতে পরিশ্রম করছেন স্টার্ক। যদিও অস্ট্রেলিয়ান এই পেসার  বলেছেন, অস্ট্রেলিয়া অ্যাশেজ জিতলে বেঞ্চে থাকতেও অসুবিধা নেই তার। নিজের খেলার চেয়ে দলের জয়কেই বড় করে দেখছেন স্টার্ক। ‘ক্রিকেট ডটকম ডট এইউ’কে তিনি বলেছেন, ‘আমরা এখানে (ইংল্যান্ড) এসেছি অ্যাশেজ জিততে। আমরা তো আর শুধু শুধু আসিনি। এবারের অ্যাশেজ আমরা জিততে চাই। আর সেটা যদি প্রত্যেক ম্যাচে আলাদা একাদশে নিয়ে আসে কিংবা পাঁচ টেস্টে একই একাদশ নিয়ে হয়, কোনো সমস্যা নেই। আমাদের মূল লক্ষ্য হলো অ্যাশেজ জয়।’ উল্লেখ্য, আগামী ১৪ আগস্ট থেকে লর্ডসে শুরু হবে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট।