টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, একাদশে ফিরলেন সৌম্য

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিস। সিরিজের প্রথম ম্যাচেও তিনি টস জিতেছিলেন, তখন বেছে নিয়েছিলেন ফিল্ডিং। বৃষ্টি আইনে ৮৬ রানে ওই ম্যাচ হারের পর বৃহস্পতিবার টস জেতার পর সিদ্ধান্তেও বদল এসেছে তার।

এদিকে একাদশে ফিরেছেন সৌম্য সরকার, তাকে জায়গা দিতে বাদ পড়েছেন সাইফ হাসান। সর্বশেষ ৩ ম্যাচে তার রান ৮, ০ আর ৫। এছাড়া বাংলাদেশ দলের একাদশে আর পরিবর্তন নেই কোনো।

অস্ট্রেলিয়া তাদের শক্তি বাড়িয়েছে পেসে। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে স্কোয়াডে ঢোকা পেসার রিলে ম্যারিডিটকে একাদশে রাখা হয়েছে। ২০২১ সালে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানভীর ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।