সিরিজ জিততে ৪১ ওভারে ১৯২ রান করতে হবে বাংলাদেশকে 

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডেতে বাগড়া দিয়েছে বৃষ্টি। ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান করে অজিরা। এরপর হানা দেয় বৃষ্টি। দীর্ঘ বিরতির পর ডাকওয়ার্থ–লুইস–স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রানের।

প্রথম ওয়ানডে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ দল। দ্বিতীয় ওয়ানডেতে জয় পেলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা। 

বৃহস্পতিবার (১১ জুন) মিরপুরে টসে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অজি অধিনায়ক জস ইংলিশ। রানের খাতা খোলার আগেই তিন উইকেট হারিয়ে চরম চাপে পড়ে সফরকারীরা। ১০২৪ ম্যাচের ইতিহাসে এবারই প্রথম শূন্য রানে তিন উইকেট হারালো তারা।

তবে মার্নাস লাবুশেন ও জেভিয়ের বার্টলেটের ব্যাটে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া।  ৮৫ বলে ৫৫ রান করে অপরাজিত ছিলেন লাবুশেন আর ৪৮ বলে ৫২ রান করে আউট হন বার্টলেট। ৩৮ বলে তৃতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন জশ ইংলিশ। 

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। এই দুই পেসারই নেন ৩টি করে উইকেট।